১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বা অন্যান্য আসরে যতটা লম্বা ছিল সীমানা, এবার তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পচ্ছেন। তবে এর পক্ষে নন তামিম ইকবাল।

কিছু দিন আগেই বাউন্ডারি নিয়ে কথা বলেছিলেন তামিম। সেটা বিসিবিও বিবেচনা করেছে। তাই চট্টগ্রাম পর্ব থেকে কিছুটা বাড়ানো হয়েছে সীমানার দৈর্ঘ্য। বিসিবির এমন সিদ্ধান্তে খুশি তামিম।

আরও পড়ুনঃ   রিজার্ভ সংকট ওভারনাইট যাবে না : গভর্নর

এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এবারের টুর্নামেন্টে আসলেই উইকেট বেশ ভালো। মিরপুরের কথা যদি চিন্তা করেন। সিলেট ভালো ছিল। চট্টগ্রামও ভালো। ভালো ব্যাপার হলো বাউন্ডারির মাপও এখানে ভালো ছিল। এমনই হওয়া উচিৎ। আজ দেখেছেন বাউন্ডারিতে অনেক ক্যাচ হয়েছে। এই জিনিসটা থাকা উচিৎ। এই সাইজেই খেলা উচিৎ, ৫২-৫৩ মিটার নয়।’

বিপিএকে জনপ্রিয় করতে ফ্যানবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ নিয়ে তামিম বলেন, ‘বিপিএল জনপ্রিয় করতে এই জিনিসগুলো জরুরী। ফ্র্যাঞ্চাইজিদের ফ্যানবেজ থাকবে। আইপিএলে যে একটা ব্যাপার হয়, এক খেলোয়াড় এক ফ্র্যাঞ্চাইজিতে ১০ বছর ধরে খেলছে। ফলে ওদের একটা ফ্যানবেজ হয়।’

আরও পড়ুনঃ   রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ১০

‘আমাদের বিপিএলে অতীতে ২ বছর হয়ত একরকম দল ছিল, এরপর নিয়ম বদলে যায়, দল বদলে যায়। এই জিনিস ধরে রাখলে ফ্যানবেজ দেখা যাবে বিপিএলেও। যেমন দেখছেন বরিশালের ফ্যানবেজ খুবই শক্তিশালী।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১২

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৫

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৬

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৭

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৮

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৯

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

২০

Design & Developed by: BD IT HOST