১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (১৬-১৮ জানুয়ারি) “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা- ২০২৫ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন) বিসিএসআইআর, মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর গবেষণা সমন্বয়কারী ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাদরুল ইসলাম । প্রধান অতিথি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনার মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অভিনব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতিগঠণে অসামান্য ভূমিকা রাখবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের মাধমে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন । বিশেষ অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া বলেন, এ ধরনের মেলা বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ   বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় সংবাদ সম্মেলন

অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ সেলিম খান বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তাদের আগ্রহ সৃষ্টি করা। এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৪৪ টিরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৪৯ টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করেছে। সকলের জন্য মেলা প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণিঃ ‘A’-গ্রুপ, ৯ম-১০ম শ্রেণিঃ ‘B’-গ্রুপ, ১১শ-১২শ শ্রেণি ও বিজ্ঞান ক্লাব ‘C’-গ্রুপ) বিভক্ত করে মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসমূহ মেলায় প্রদর্শন করবে।

আরও পড়ুনঃ   বরের প্রেমিকা দাবি করে বিয়ের অনুষ্ঠানে হাজির এক তরুণী

মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST