১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল গতকাল বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। এরপর কাতারের আমির আনুষ্ঠানিক এ চুক্তির ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, কাতারের আমিরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৮০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এরমধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩০ জন।

আলজাজিরা অ্যারাবিকের সংবাদদাতা জানিয়েছেন, গাজা সিটির ইঞ্জিনিয়ার্স ইউনিয়ন বিল্ডিংয়ের কাছের একটি ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হন ১৮ ফিলিস্তিনি। অপরদিকে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির রেদওয়ান এলাকা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করেছে তারা।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী

এছাড়া মধ্য গাজার বুরুজি ক্যাম্পের কারাজ এলাকায় ড্রোন হামলায় নিহত হন আরও পাঁচজন। নিহতরা সেখানে জড়ো হয়েছিলেন।

গতকাল হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর গাজার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তারা আনন্দ উল্লাস করতে থাকেন। তবে কিছুক্ষণ পরই ইসরায়েলি হামলার আশঙ্কায় বাসিন্দারা আবারও নিজ নিজ তাঁবুতে ফিরে যান।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজার দের এল-বালাহ থেকে বলেছেন, “কয়েক ঘণ্টার জন্য পুরো এলাকাটিকে উৎসবের কেন্দ্রে পরিণত করেন সাধারণ মানুষ। যেটি আমরা এখানে দেখিনি। কারণ এই স্থানটিতে নিহতদের জানাজার নামাজ হতো। কিন্তু যুদ্ধবিরতির কার্যকারিতা যেহেতু রোববারের আগে শুরু হবে না, তাই গাজার মানুষের শঙ্কা ইসরায়েলিরা শেষ মুহর্তে হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে।”

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই

তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি ড্রোন ও কামান হামলা বৃদ্ধি পাবে। আর এ কারণে মাত্র দুই ঘণ্টা পর সাধারণ মানুষ উদযাপন থামিয়ে দিয়েছেন।”

গাজা সিটি থেকে আলজাজিরার অপর সাংবাদিক আনাস আল-শরীফ বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণার পর সাধারণ মানুষ খুব খুশি হয়েছিলেন। কিন্তু ইসরায়েলি বিমান হামলার পর এখানকার মানুষের কাছ থেকে এ খুশি চলে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১১

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৫

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৭

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৮

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

২০

Design & Developed by: BD IT HOST