১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কৃষি মেলাতে আ’লীগ সরকারের বাণী প্রচার, তীব্র ক্ষোভ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলায় ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের প্রচার ও বাণী সম্বলিত কৃষিকথা প্রচার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতা সহ সুধী সমাজ।

বৃহস্পতিবার মেলার শেষ দিনে সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর বাণী লেখা সম্বলিত কৃষিকথা নামক কৃষি বিষয়ক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়। সেখানে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকা-ের চিত্র তুলে ধরা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদ সরকারের কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদের লেখা ১ পৃষ্ঠার বাণী সম্বলিত কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই ফোন করে আমাকে জানালে মেলাতে উপস্থিত হই। সেখানে মেলায় আগত লোকজন ক্ষোভে ফেটে পড়ে। পরে জনক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুনঃ   মাঙ্কিপক্স: হটলাইন চালু করলো স্বাস্থ্য অধিদপ্তর

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠিয়েছে। এগুলো না পড়ে, না দেখে মেলায় বিতরণ করা হয়েছে। এটা অনিচ্ছাকৃত একটি ঘটনা।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সরেজমিনে দেখা গেছে, মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জ্যপূর্ণ নয়। বাকি ২টির মধ্যে ১টি খাবার স্টল ও ১টিতে মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্ধুদ্ধুবান্ধব নয়।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ে পিআইডি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার বিকেলে এ মেলার সমাপনী হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১১

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৩

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৪

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৫

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৬

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৯

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST