১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা।

সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনা মোতাবেক সারাদেশের মতো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহীর সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান রিংকু, তিনি তার বক্তব্যে সরকার ঘোষিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার সহ ভ্যাটের হার ৩% করতে হবে এবং স্ট্রীট ফুডসহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে। সম্পূরক শুল্ক (ঝউ) নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ন প্রত্যাহার করতে হবে। দোকান ভাড়ার উপরে ১৫% ভ্যাট প্রত্যাহার করতে হবে। ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা এবং ভ্যাট আদায়কারী ব্যবসায়ীদের সাথে সম্মানজনক আচরন করতে হবে। রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। রেস্তোরাঁ শিল্পের উপর যেকোন সিদ্ধান্ত আরোপের পূর্বে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির সাথে আলাপ করতে হবে। রেস্তোরাঁ শিল্পকে সরকারী প্রনোদনার আওতায় আনতে হবে এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। এই ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির রাজশাহীর উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহ-সভাপতি এস এম সিহাব উদ্দিন, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, আইটি সম্পাদক নাবিলা নওরিন মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, নির্বাহী সদস্য অলিভ, গোলাপ সরদার, মুর্শেদ শাকিল প্রমুখ।

আরও পড়ুনঃ   মেট্রো স্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা

মানববন্ধন শেষে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST