১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বহিরাগতদের হামলায় ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিলেন। বুধবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের এই মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার সকালে একদল বহিরাগত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রবেশ করেন। তাঁরা নিজেদের পছন্দের ব্যক্তিদের ব্যবস্থাপনা কমিটিতে রাখার দাবি জানান। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিরোধ দেখা হয়। এক পর্যায়ে বহিরাগতরা ওই বিদ্যালয়ের শিক্ষক জামায়াতের উপজেলা শাখার আমির কামরুজ্জামান (হারুন) ও নূুরুল ইসলাম নামের আরেকজন শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক ব্যানারসহ বাঁইগাছা বাজারে ভবানীগঞ্জ- হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে প্রতিপক্ষ ১০-১৫ জন বহিরাগত সেখানে উপস্থিত হন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা মানববন্ধন করতে বাধা দেন। এক পর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার কেড়ে নেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসলে তাঁরাও লাঞ্ছিত হন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের ভেতরে চলে যান। শিক্ষার্থী এজাজ আহমেদ, সাজ্জাদ হোসেন, শিমুল, হিমু সহ কয়েক জন অভিযোগ করে জানায়, তারা শিক্ষাঙ্গনে বহিরাগতদের অপতৎপরতা বন্ধ ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কর্ম সূচিতে বাধা দেওয়াসহ উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। এর বিচার দাবি করেছেন তারা। বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম বলেন, সহকর্মী জামায়াতের উপজেলা শাখার আমিরসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। নাসির নামের এক ব্যক্তির লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবকুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করা ঠিক হয়নি। সম্প্রতি তারা অফিসে অবৈধ ভাবে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছিত করেছে। নাসির উদ্দীন লোকজন দিয়ে এসব করছেন। শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পরপরই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সহ বাগমারা থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। সেটা বাগমারা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়াতে কথা বলা সম্ভব হয়নি। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আকরাম হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST