১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ত্রিপুরায় তিন বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলাবাহিনী ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে বাংলাদেশিদের গ্রেপ্তারের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ৩ বছরে ২ হাজার ৮১৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান

প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৬৯ জনের মধ্যে জামিনে আছেন ৫৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয়ও।

গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ   দিল্লি রেলস্টেশনে ব্যাপক ভিড়-ধাক্কাধাক্কি, ১৫ নারী-শিশুসহ নিহত ১৮

সম্প্রতি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরা। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার; যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST