৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রচণ্ড গরম-তাপপ্রবাহ : স্কুল কার্যক্রম বন্ধের নির্দেশ ফিলিপাইনে

অনলাইন ডেস্ক : অসহনীয় গরম ও তাপপ্রবাহের কারণে স্কুলের নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নোটিশ দেশটির সব স্কুলে পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

সেই নোটিশে বলা হয়েছে, ‘অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবেন। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।’

ফিলিপাইনে মোট স্কুলের সংখ্যা ৪৭ হাজারেরও বেশি। এসব স্কুল দেখভালের দায়িত্ব দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের। অধিকাংশ স্কুলের ক্লাসরুমগুলোতে তাপনুকূল ব্যবস্থা (এসি) নেই। ফলে এপ্রিলের প্রচণ্ড গরমে ক্লাস করতে বসে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   আরও দুই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার নোটিশ পাওয়ার পর ওই দিনই দেশজুড়ে ৪ হাজার ৭৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়, পরের দিন শুক্রবার বন্ধ করা হয় আরও ৫ হাজার ২৮৮টি স্কুল। এসব স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগ পর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া এসব স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন যে আগামী ৭ দিনের মধ্যে অধিকাংশ স্কুল ক্লাস কার্যক্রম স্থগিত করবে।

প্রসঙ্গত, গত প্রায় এক সপ্তাহ ধরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ অধিকাংশ প্রদেশের তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো এএফপিকে বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে দিয়ে দেখি— প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। এমনকি আমার সবচেয়ে চটপটে শিক্ষার্থীও অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় থাকে না।’

আরও পড়ুনঃ   গাজায় নিখোঁজ ২০ হাজারের বেশি শিশু: সেভ দ্য চিলড্রেন

ভিপ্রিল বালবিন (৩৭) নামের এক ম্যানিলা নিবাসী অভিভাবক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমার দুই সন্তান; দুজনই প্রাইমারি স্কুলে পড়ে। গত কয়েক দিন ধরে দুজনেই স্কুল থেকে ফেরার পর অসুস্থ বোধ করছিল। সরকারে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১১

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১২

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৩

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৪

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৬

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৭

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৮

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST