১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞানমেলার উদ্বোধন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মান্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমাবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক/ বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি স্টল অংশগ্রহণ করে। আগামীকাল মঙ্গলবার সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

আরও পড়ুনঃ   বাগমারায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু

আলোচনা সভায় অতিথিরা আগামীর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST