১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নগরীতে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি রোববার সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি।

সভায় পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য হলো সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা আমাদের দায়িত্ব।

আরও পড়ুনঃ   নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টার ৯৩ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর তিনি জোর দেন এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত এনজিও প্রতিনিধিরা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন। তারা জানান, সামাজিক সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনর্বাসন প্রক্রিয়ায় আরএমপি’র এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় বক্তারা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম গতিশীল করতে মূল্যবান পরামর্শ প্রদান করেন।পাশাপাশি, সহিংসতার শিকারদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত

সভায় আরএমপি’র কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আরএমপি’র ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেক্সের ইনচার্জগণ এবং ৮ টি এনজিও-এর প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST