১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

শোভন দেব চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন। শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে এই বিতর্কিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতা। তিনি দাবি করেন, ইউনূস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। অনাস্থার দিক থেকে মুখ ঘোরানোর জন্য তারা উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

শোভনদেব চট্টোপাধ্যায় আরও দাবি করেন, “আমাদের সীমায় যদি আমরা কাঁটাতারের বেড়ায় দিলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না। বারবার আটকে দিচ্ছে কাজ।”

আরও পড়ুনঃ   ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

শোভনদেব আরও দাবি করেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করছে বলেও তিনি বলেন। বিশেষকরে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে বলেও অভিযোগ করেন রাজ্যটির কৃষিমন্ত্রী।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা- দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি টানাপড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার নির্দেশ পুতিনের

মূলত সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনও কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এনিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়।

নিয়ম অনুযায়ী, সীমান্ত লাইন থেকে দেড়শ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লে. কর্নেল কিবরিয়া।

এরই পরিপ্রেক্ষিতে উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গত শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে রাজ্যটির মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST