৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচারসহ ৩ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক : রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনেরা। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত জওয়ানদের পরিবারের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তাঁরা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। এ সময় তাঁরা দাবি আদায়ে বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনা, হাসপাতালে অভিনেত্রী লহমা

অন্য দাবিগুলো হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁদের চাকরির বয়স পার হয়ে গেছে তাঁদের পুনর্বাসন করতে হবে।চাকরিচ্যুত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন আজ সন্ধ্যায় বলেন, দাবি আদায়ে আজ তাঁরা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে আজ সন্ধ্যায় রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যাঁরা চাকরিচ্যুত হয়েছেন তাঁরা ও তাঁদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST