৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে আগুনে ভস্মীভূত ৬ দোকান

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আগুন লেগে ৬ টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত (৭ জানুয়ারি) রাত একটার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সামনে খাস জায়গায় নির্মিত এসব দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন জানান, চায়ের স্টলের চুলার ওপর সাজিয়ে রাখা খড়ি থেকে আগুনের সূত্রপাত। পর্যায়ক্রমে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। তুলার গোডাউন থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া ৬ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা এবং প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তুলা ব্যবসায়ী ইব্রাহিম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম,এখন পথে বসতে হবে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা ছাড়া আর ঘুরে দাড়ানো সম্ভব হবে না।

আগুনে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ব্যক্তি মালিকানাধীন মাইক্রো গ্যারেজ। সেখান থাকা কয়েকটি মাইক্রো দ্রুতই সরিয়ে নেওয়া হয়। তবে একটি মাইক্রোর সামনের অংশ পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগুনে ক্ষতিগ্রস্হ দোকানীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST