৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় হামলা ভাংচুর মারপিট: আহত ৬

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে দফায় দফায় বিএনপির দু’গ্রুপের মধ্যে হামলা ভাংচুর মারপিটে ১০জন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা কামারগাঁ ইউপির ভবানীপুর মাদ্রাসা মাঠে ও মাদারীপুর বাজারে। প্রায় ঘন্টা ব্যাপি চলা এই হামলার ঘটনায় ২টি দোকান ও ২টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতরা হলেন, আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান ( ৩৮) এখলাছুর রহমান (৫৩)। অন্যদের নাম পরিচয পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১ জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এঘটনায় সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেক তানোর থানায় হাজির হয়ে ওসিকে বিষয়টি মৌখিক ভাবে অবহিত করেছেন বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক বিএনপির ৩১ দফার লিপলেট বিতরণ ও ভবানীপর মাদ্রাসা মাঠে শীতার্থদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করেন। শনিবার দুপুরের মধ্যেই ভবানীপুর মাদ্রাসা মাঠে স্টেজ তৈরি করা হয়।

আরও পড়ুনঃ   হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

এমন খবর পেয়ে মেজর জেনারেল শরিফ উদ্দিন গ্রুপের নেতাকর্মিরা লাঠি ও পাইপ হাতে মাদ্রাসার মাঠের স্টেজের সামনের চেয়ার ভাংচুর ও ব্যানার ছিড়ে ফেলেন এবং মাদারীপুর বাজারে এসে অবস্থান নেন। এসময় তারেক গ্রুপের উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম ও বিএনপি নেতা ওবাইদুর রহমানকে তার দোকানে মারপিট ও দোকান ভাংচুর করেন। তবে, পুলিশের একটি গাড়ী সেখানে অবস্থান করলেও রহস্য জনক কারনে নিরব ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শিরা।

পরে তারেক গ্রুপের নেতাকর্মিরা মাদারীপুর বাজার ওবানীপুর রাস্তায় অবস্থান নেন। এসময় তারেক গাড়ী বহর নিয়ে মাদারীপুর বাজারে আসামাত্রই তারেক গ্রুপের নেতাকর্মিরা মেজর জেনারেল শরিফ উদ্দিনের গ্রুপের খলিলের দোকানে হামলা চালিয়ে দোকান ও ২টি মটরসাইকেল ভাংচুর ও খলিলকে লাঞ্ছিত এবং আব্দুর রউফকে এবং সামাদ ও বাবু ডাক্তারকে মারপিট করে বাজার দখলে নেন।

আরও পড়ুনঃ   তানোরে প্রতিবন্ধীকে পাগল বলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা মারপিট: আহত ৪

প্রায় ঘন্টা ব্যাপি এমন দফায় দফায় হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ার পাশাপাশি রনক্ষেত্রে পরিনত হয় মাদারীপুর বাজার এলাকা। পরে তারেক তার লোকজন নিয়ে ভবানীপুর মাদ্রাসা মাঠে গিয়ে কম্বল বিতরণ করে শেষে তানোর থানায় গিয়ে বিষয়টি ওসিকে মৌখিক ভাবে অবহিত করলেও কোন লিখিত অভিযোগ করেননি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, ভবানীপুর মাদ্রাসা মাঠে দ কম্বল বিতরণের বিষয়ে পুলিশকে অবহিত করেছিলেন। তাই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এঘটনায় তানোর থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST