৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গাজীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ী ব্রিস্টল ফার্মায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে দগ্ধ জুনায়েদ হোসেন হৃদয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪টার দিকে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটেডের কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চার জন দ্বগ্ধ হন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার ভোরে জুনায়েদ হোসেন হৃদয় নামে একজন মারা যান।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

বিস্ফোরণে কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কেমিক্যালের ড্রামের পাশে বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST