৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‌‌।

তিনি বলেন, মানুষের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ এমপি রুপা হক‌‌ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় আলাপের এক পর্যায়ে ড. ইউনূস‌‌ এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   রেলের রানিং স্টাফদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান

আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। একটি ২০২৫ সালের ডিসেম্বর অপরটি ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।

আরও পড়ুনঃ   কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা উপদেষ্টার সহায়তা চায় অভিভাবক ফোরাম

এসময় অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে রুপা হক‌‌ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ দেখে আমি উৎসাহিত।

এ সময় রুপা হক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। এর আগে, তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ ছিলেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST