৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে গত ৩ দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলস্টেশনে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অস্ত্র-মাদক

এদিকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে স্থানীয় হাসপাতালে। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতবস্ত্রের অভাবে কষ্টে করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশি কষ্টে আছেন জেলার তিস্তা ও ধরলা চরের মানুষজন।

তিস্তাচর এলাকার বাসিন্দা ছকিমন বেওয়া বলেন, “টাকার অভাবে কম্বল কিনতে পাইনি। গরিব মানুষ, ঘুম থেকে উঠি আগুন পোয়া ছাড়া কোনো উপায় নাই।”

ভ্যানচালক রশিদুল বলেন, “শীতে মানুষজন ঘর থেকে কম বের হচ্ছেন। কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। সংসার খরচ চালানো কষ্ট হয়ে গেছে।”

আরও পড়ুনঃ   অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।”

লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, “জেলার বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST