১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায়, আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ডিসেম্বর/২৪ মাসের  উদ্ধার হওয়া ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়। এসব জিডির তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি বিশ্লেষণ করে মোবাইলগুলো উদ্ধার করে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বছরের প্রথম দিনে এতগুলো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মানুষকে সাহায্য করি। আমরা ২০২১ সালের হারানো একটি মোবাইল উদ্ধার করে আজকে মালিকের কাছে হস্তান্তর করেছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করছে। আমরা ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখব।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত মোবাইল ফোনের মালিকরা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাইবার অপরাধ দমনে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের সাইবার ক্রাইম ইউনিট নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগটি আরএমপি, রাজশাহীর গোয়েন্দা শাখা ও সকল থানা থেকে প্রাপ্ত মামলা, অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি)-এর তদন্তে সহায়তা প্রদান করে।

সাইবার ক্রাইম ইউনিট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন: ফেইসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার, ইমো, টেলিগ্রাম ইত্যাদি হ্যাকিং, ফেক আইডি ব্যবহারের মাধ্যমে অপপ্রচার, পর্নোগ্রাফি এবং মোবাইল ব্যাংকিং (যেমন: বিকাশ, নগদ, রকেট, কিউপে ইত্যাদির মাধ্যমে সংঘটিত অপরাধের তদন্ত কার্যক্রমে সহায়তা করে। এছাড়াও হারানো মোবাইল উদ্ধারে সহায়তা করে।

আরও পড়ুনঃ   মুক্তমঞ্চে সস্ত্রীক যাত্রা দেখলেন উপদেষ্টা আসিফ নজরুল

সাইবার ক্রাইম ইউনিট ডিজিটাল প্লাটফর্মে সংঘটিত অপরাধের প্রতিকারে কাজ করে এবং জনসাধারণকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করে। যেকোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে আরএমপি সাইবার ইউনিট এর সেবা গ্রহন করার জন্য জানানো যাচ্ছে। আরএমপি সাইবার ইউনিট প্রতিদিন দিবা-রাত্রী ২৪ ঘন্টা সেবা প্রদান করে থাকে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ  যোগাযোগ করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

২

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৩

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৫

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৬

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৭

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১১

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১২

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৩

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৪

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৫

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৭

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৮

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৯

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST