৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

অনলাইন ডেস্ক : বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে খুলনাকে দুইশো ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২০৪ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা ভালো হয়নি এগারো বছর পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটা চিটাগাং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি।

শামীম হোসেন পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে একটা সময় চট্টগ্রামের নিভু নিভু আশা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধানই কমেছে কেবল। ৩৭ রানের জয়ে বিপিএলে শুভসূচনা পেয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স।

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল খুলনা টাইগার্স। জবাবে ১৬৬ রানে থেমেছে চিটাগাং কিংস। ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শামীম পাটোয়ারী।

আরও পড়ুনঃ   বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বোসিস্টো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পেয়েছেন এদিন। ৫০ বলে ৭৫ রান করে ছিলেন অপরাজিত।

আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেন ৫৯ রান। চিটাগংয়ের হয়ে ২টি করে উইকেট তোলেন খালেদ আহমেদ এবং আলিস আল ইসলাম।

২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওসানে থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান! তবে এমন উপহার পেয়েও বাকি ৫ বলে আর ৩ রান যোগ হতেই ওপেনার নাইম ইসলামকে (১২) হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি।

আরও পড়ুনঃ   বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

৭৫ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে চট্টগ্রাম। নাইমের পর পারভেজ হোসেন ইমন ১৩ এবং উসমান খানের ১৮ রান বাদে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। সেখান থেকে পাল্টা লড়াই শুরু হয় শামীমের। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট চিটাগাং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST