২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে ছাত্রদল–যুবদলের ২ নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদা না পেয়ে রাজশাহীর পবায় ছাত্রদল–যুবদলের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দর্শনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পবার দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সরকার। দুজনেই পবার দামকুড়া ইউনিয়নের শীতলাই এলাকার বাসিন্দা।

আহত মাসুম সরকার জানান, যুবদল নেতা হাবিব এবং তিনি দর্শনপাড়া এলাকায় একটি পুকুর খনন করছেন। বৃহস্পতিবার পবার দর্শনপাড়া এলাকার ছাত্রদলের সাবেক নেতা জনি এবং তাঁর সহযোগীরা তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরের দিন শুক্রবার বিকেলে জনি, তার সহযোগী দারুশার সুমন এবং রাজশাহী মহানগরীর রাণীদিঘির পাপ্পু, শ্রীরামপুর এলাকার পাপ্পুসহ ১৫ থেকে ২০ জন পুকুর খননের স্থানে যান।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় ঈদের নামাজ পড়েই দুই পক্ষের সংঘর্ষে বাড়ি ভাঙচুর-লুটপাট

এ সময় জনির নেতৃত্বে তাঁরা যুবদল নেতা হাবিবের ভাই মোবারক এবং এক্সকাভেটর (মাটি খননযন্ত্র) চালক দেলোয়ারকে অপহরণ করে। এরপর হাবিব ও মাসুম সন্ধ্যার দিকে খবর পেয়ে দারুশা-নওহাটার রাস্তায় অপহৃত মোবারক ও দেলোয়ারকে উদ্ধার করতে যান। এ সময় চাঁদাবাজেরা হাবিব ও মাসুমের ওপর হামলা চালান।

তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধারের সময় চাঁদাবাজেরা তাঁকে এবং হাবিবকে ছুরিকাঘাত করে। তাঁর বাঁ হাত এবং পিঠে ছুরির ছয়টি আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তির পরে রক্ত দেওয়া হয়েছে। একইভাবে হাবিবের পিঠে ও মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। হামলার সময় চাঁদাবাজেরা আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করে। এ সময় পুকুর খননের কাজে খরচের জন্য তাঁদের কাছে থাকা সাত লাখ টাকাও কেড়ে নেয় চাঁদাবাজেরা। চলে যাওয়ার সময় নিয়ে যায় দুটি মোটরসাইকেল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনি বলেন, ‘আহত যুবদল নেতা হাবিব আমার ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া অপর আহত মাসুম আমার বড় ভাই। আমি হামলা বা অপহরণের সঙ্গে সম্পৃক্ত না। চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন। তাদের ওপর হামলার পরে আমি তাদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST