২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৪১ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইংরেজী ২০২৪ সালের শেষ শুক্রবার ইমামকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন আনন্দ আর বেদনা-বিধুর ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-চকআলমপুর এলাকায়।

রানিহাটী ইউনিয়নের চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসরাফ উদ্দিন কে (৮২) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম মাওলানা আসরাফ উদ্দীন রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী পন্ডিতের ছেলে।

আরও পড়ুনঃ   ফায়ার সার্ভিসের তৎপরতায় ব্যর্থ হলো গৃহকর্মীর আত্মহত্যা

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা আসরাফ উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো, সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, মাওলানা আসরাফ উদ্দীন চকআলমপুর-বেলপাড়া জামে মসজিদে ইমামতি করেন টানা ৪১ বছর। এর আগে এলাকার চুনাখালী এনায়েতুল্লাহ আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দীর্ঘসময় তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের সেক্রেটারী সালাহ উদ্দীন জুয়েল বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪১ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST