২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদুলায়ে সেক বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আগামী জানুয়ারিতে বিশ্বব্যাংক থেকে অবসরে যাচ্ছেন।

অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ভৌত অবকাঠামো, জলবায়ু সহিষ্ণুতা, সেবা পদ্ধতি ডিজিটালাইজেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করায় আবদুলায়ে সেককে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ   ৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার জয়

আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টাকে জানান, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে, যার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু-সহিষ্ণুতা ও টেকসই পরিবেশ উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম নগরীর স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও পয়ঃনিষ্কাশন সেবার মানন্নোয়নে ব্যয় করা হবে।

১৯৭২ সাল থেকে বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা প্রায় ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাত এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখছে।

আরও পড়ুনঃ   বাগমারায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন আবদুলায়ে সেক। সূত্র- বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST