২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহতের সাড়ে ৪ মাস পর কলেজ শিক্ষার্থীর লাশ উত্তোলন

পাবনা প্রতিনিধি: আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সাড়ে চার মাস পর পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুনঃ   সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

ওই দিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST