২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসের শুরু থেকেই ব্যস্ত সময় অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। ফেব্রুয়ারি-মার্চে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে মরিয়া সবকটা দল। যদিও ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে আদতে ঠিক কবে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে তা নিয়ে আছে নানা সংশয়। যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এসবের ধার ধারেনি। সবার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে তারা।

জানুয়ারি মাস থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা। শুরুতে ভারতের বিপক্ষে আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই তারা মুখোমুখি হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপরেই দলটি উড়াল দেবে পাকিস্তানে। যেখানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন জো রুট। ২০১৯ বিশ্বকাপ জেতা এই তারকাকে ২০২৩ বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে পাওয়া হয়নি ইংলিশ জার্সিতে। তার দলও ছিল বিপাকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ঠিকই বিবেচনায় রাখছে ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্তারা। যদিও একই তালিকায় নেই বেন স্টোকসের নাম। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ১৪১৮

স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যায় ইসিবি বলেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’ এদিকে ২০২৩ সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে।

নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই প্রথমবার ইংলিশ ক্রিকেটে সাদা বলের সিরিজে দল পরিচালনা করবেন। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দলে খুব একটা পার্থক্য নেই। দুই দলে একমাত্র জো রুট এবং রেহান আহমেদই ব্যতিক্রম। রুট ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে থাকছেন না। সে জায়গায় খেলবেন রেহান আহমেদ।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার বিপ্লবকে দমন করতে জামায়াত নিষিদ্ধের ইস্যু ব্যবহার করেছিল আওয়ামী লীগ: ড. আসিফ নজরুল

ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST