২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের ৩ দাবি: বিকেলের মধ্যে উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক : তিন দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা এসে তাদের দাবিগুলো শুনলে তারা সেখান থেকে উঠবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় সামনে যেতে চান ইনকিলাব মঞ্চ। কিন্তু পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন নেতারা।

আরও পড়ুনঃ   আট জেলায় বইছে তাপপ্রবাহ, বিস্তৃতি আরও বাড়বে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন পর্যন্ত ৫ জন শহীদ হয়েছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না কেন? রাজনৈতিক দলের মাঠে থাকার কথা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। তৃণমূলে ছিনতাই, চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এতো দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করার কথা হচ্ছে, তখন জঙ্গিলীগ গুপ্ত হত্যা করছে।

আরও পড়ুনঃ   ক্রসফায়ারে মৃত্যু, ৮ বছর পর বেনজীরের বিরুদ্ধে অভিযোগ

আন্দোলন মঞ্চ থেকে আরও বলা হয়, জেলা-উপজেলার ভাইদের জীবন বিপন্ন। লীগের বিচারের দাবি করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, কিন্তু তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত। অথচ ছাত্র জনতার জীবন বিপন্ন।

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো : আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে লীগের কমিটির সন্ত্রাসীদের গ্রেপ্তার, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের চেষ্টা করেন, না পারলে ছেড়ে দিক সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

১০

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১১

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১৩

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৪

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৫

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৬

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৭

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৮

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

২০

Design & Developed by: BD IT HOST