৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

২২ বছর বয়সে ব্যক্তিগত প্লেন কেনা কে এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক : কখনো প্লেনের ভেতরে বসে, কখনো বা প্লেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছেন তিনি। ২২ বছর বয়সী এই তরুণী ক্যারিয়ারে গুটি কয়েক ছবি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার কারিনা কাপুর খান এবং কাজলের থেকেও বেশি।

বলছি অভিনেত্রী অবনীতের কথা। ২০০১ সালের ১৩ অক্টোবর ভারতের পাঞ্জাবের জালন্ধরে তার জন্ম। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে পাঞ্জাবে থাকতেন। সেখানকার স্কুলেই পড়াশোনা। মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজ থেকে বাণিজ্য নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল অবনীতের। ২০১০ সালে নাচের একটি রিয়ালিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। কিন্তু চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগিতা থেকে বের হয়ে যান তিনি।

পরপর নাচের একাধিক রিয়ালিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন অবনীত। সেখান থেকেই পরিচিতি তৈরি হয় তার। ছোট পর্দায় অভিনয় করারও সুযোগ পান তিনি।

২০১২ সালে ছোট পর্দায় ‘মেরি মা’ নামের হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয় করতে দেখা যায় অবনীতকে। তারপর ‘টেরে হ্যায় পর মেরে হ্যায়’, ‘সাবিত্রী- এক প্রেম কহানি’, ‘এক মুঠ্‌ঠি আসমান’, ‘হমারি সিস্টার দিদি’, ‘চন্দ্র নন্দিনী’ এবং ‘আলাদিন- নাম তো শুনা হোগা’র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন।

আরও পড়ুনঃ   আমার আরও সতর্ক থাকা উচিত ছিল : উর্বশী

২০১২ সালে নাচের আরও একটি রিয়ালিটি শোতে প্রতিযোগী হিসেবে দেখা যায় অবনীতকে। সেখানে ‘তারে জমিন পর’ ছবির শিশু অভিনেতা দর্শিল সাফারির সঙ্গে দেখা যায় অবনীতকে। এ শোয়ের কনিষ্ঠতম প্রতিযোগী ছিলেন অবনীত।

২০১৩ সাল থেকে বহু মিউজিক ভিডিওয় নাচের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় অবনীতকে। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও আত্মপ্রকাশ করেন তিনি।

২০১৪ সালে রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মর্দানি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় হাতেখড়ি হয় অবনীতের। ‘মর্দানি ২’ এবং ‘করিব করিব সিঙ্গল’ ছবি দুটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

‘ব্রুনি’, ‘একতা’, ‘চিড়িয়াখানা’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন অবনীত। কিন্তু ছবিগুলো কখন মুক্তি পেয়েছে, কখনই বা প্রেক্ষাগৃহ ছেড়ে চলে গেছে, সে খবর কেউ রাখেনি।

অবনীতের ক্যারিয়ারে নতুন মাইলফলক তৈরি হয় ২০২৩ সালে। কঙ্গনা রানাউতের প্রযোজনায় অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পায় ‘টিকু ওয়েড্‌স শেরু’। এ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান অবনীত। নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে জুটি বেঁধে পর্দায় অভিনয় করেন তিনি।

ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যায় অবনীতকে। ২০১৮ সালে ‘বব্বর কা তব্বর’ নামের একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন। হিন্দি ওয়েব সিরিজের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’। এই সিরিজে একটি গানের দৃশ্যে অভিনয় দেখা যায় অবনীতকে।

আরও পড়ুনঃ   উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী, উচ্ছ্বসিত তিশা

বলিপাড়ার গুঞ্জন, বড় পর্দায় আবার দেখা যেতে পারে অবনীতকে। ‘লভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। বলি অভিনেতা সানি সিংহের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করতে পারেন তিনি।

ছোটপর্দায় বিভিন্ন নামি কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেন অবনীত। একসময় হিন্দি টেলিভিশন জগতের সর্বোচ্চ উপার্জনকারী শিশু অভিনেতাদের তালিকায় শীর্ষে নাম লিখিয়েছিলেন তিনি।

মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন ২২ বছর বয়সী অভিনেত্রী অবনীত। বলিপাড়া সূত্রে খবর, তার মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। অভিনেত্রীর সংগ্রহের তালিকায় রয়েছে বহুমূল্য গাড়িও।

সম্প্রতি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমানও কিনেছেন অবনীত। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং শিল্পা শেট্টি কুন্দ্রার মতো তারকাদের কাছে রয়েছে ব্যক্তিগত বিমান। সেই তালিকায় নাম লেখালেন অবনীতও।

সোশ্যাল মিডিয়ায় অবনীতের অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা তিন কোটির গণ্ডি পার করে ফেলেছে। কারিনা কাপুর খান, কাজল থেকে শুরু করে অনন্যা পান্ডে এবং জাহ্নবী কাপুরের চেয়েও অবনীতের অনুগামীর সংখ্যা বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST