২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজনীতি করতে রাজকীয় মন দরকার: জামায়াতে আমির

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন। যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা। কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন, তাদের জন্য রাজনীতিতে জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর দেখা যাচ্ছে, অনেকে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বলছি, দেশের মানুষ আপনাদের আর চায় না। নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে।’

আরও পড়ুনঃ   বিপ্লবের চেতনা এই সরকার ধারণ করতে পারেনি : মাহমুদুর রহমান

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘তারা ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে। সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের চারণভূমিতে পরিণত করেছে। উন্নয়নের নামে জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে।’

আয়না ঘরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমাকেও স্বৈরাচার সরকারের সময়ে দুই ঘণ্টা আয়না ঘরে রাখা হয়েছিল। সেখানে অনেক গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানত না তাদের পরিবার বেঁচে আছে কি না।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের নামে সাজানো নাটক করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। জাতি একদিন এই মিথ্যাচারের আসল তথ্য জানতে পারবে।’
জামায়াত নেতাদের সততার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দলের মন্ত্রীরা সরকারের অংশ হয়েও কোনও তদবির বা অনিয়ম মেনে নেননি। তাদের সব কর্মকাণ্ড আল্লাহর কাছে জবাবদিহি করার কথা মাথায় রেখে পরিচালিত হয়েছে।’

আরও পড়ুনঃ   ম্যাচের একদিন আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

সম্মেলনে সভাপতিত্ব করেন এএফবি’র সভাপতি ড. এটিএম মাহবুব ই ইলাহি (তওহিদ)। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ মুহাম্মদ মাসউদ ও ড. মোশাররফ হোসেনসহ আরও অনেকে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST