১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘শুনেছি, এই ধর্ষকের নাকি সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে’

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরে টলিপাড়ায় একের পর এক যৌন হেনস্থা ও মানসিক অত্যাচারের ঘটনা সামনে আসছে। তারকা থেকে শুরু করে অভিনয়শিল্পী এমনকি পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধেও আওয়াজ উঠছে।

সম্প্রতি কলকাতার এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালিউড পরিচালক সৌম্যজিৎ আদক। দক্ষিণ কলকাতার এক উঠতি অভিনেত্রী দায়ের করা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি।

সেই অভিনেত্রী দাবি করেন, কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সৌম্যজিৎ।

এ ঘটনায় এবার সৌম্যজিৎ আদককে ধিক্কার জানালেন শ্রীলেখা। পাশাপাশি টলিপাড়ার মাথায় বসে যারা কলকাঠি নাড়ছেন তাদেরকেও একহাত নিয়েছেন এই তারকা।

সৌমজিতের ঘটনায় যেন একটুও অবাক হননি শ্রীলেখা। কারণ এর আগেও নাকি এই পরিচালকের নামে একাধিক অভিযোগ এসেছে।

আরও পড়ুনঃ   রাস্তাঘাটের লোকজন শিল্পী সমিতির নির্বাচন করছে : ময়ূরী

যে কারণে এবারের ঘটনায় শ্রীলেখা এতটুকুও অবাক না হয়ে জানতে চাইলেন, এখন সব মাথারা কোথায়? তারা কোথায় গেল, যারা ফেডারেশনের মেম্বার?

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শ্রীলেখা বলেন, কোথায় গেল এখানকার টালিগঞ্জের সব কমিটি, যেখানে আমি ছাড়া সবাই মেম্বার? শুনেছি এই ধর্ষকের নাকি সম্পর্ক আছে টলিপাড়ার সব প্রথমসারির কর্তাদের সঙ্গে। এমনকি সরকারের সঙ্গেও। চিন্তা নেই, আরজি করের ধর্ষক এবং খুনিরা পার পেয়ে গেল। এ তো চুনোপুটি তাদের কাছে। বাংলা নিঃসন্দেহে এগিয়ে। এমনি এমনি কি আর ‘Waste Bengal’ বলি?

এদিকে পরিচালকের বিরুদ্ধে উঠতি সেই অভিনেত্রী অভিযোগ করে বলেন, রবীন্দ্র সরোবর এলাকায় একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। কাজ দেওয়ার কথা বলে সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক।

আরও পড়ুনঃ   ‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’

যদিও টলিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে সৌম্যজিৎকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। চলছে তদন্তের কাজ। সৌম্যজিৎ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করছেন। তার কথার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এফআইআর অনুযায়ী, আগস্ট মাস নাগাদ ঘটনাটি ঘটেছে। আর ৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে।

সৌম্যজিৎ আদক একাধিক ছবিতে পরিচালক ও সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন। তার শেষ পরিচালিত ছবি ছিল, ‘তিলোত্তমা’। অভিনয়ে ছিলেন- পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল-তৃণা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘গুলদাস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST