১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

অনলাইন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে জিতে নিলেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো ‘দশম হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুনঃ   অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

আরও পড়ুনঃ   ১৭ বছরের সংসার ভেঙে শিবানীকে বিয়ে, দুই সতীনের সম্পর্ক কেমন

তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’

উল্লেখ্য, ‘হাম অ্যাওয়ার্ডস’ পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। হানিয়া আমির তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার সাম্প্রতিক এই সম্মাননা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST