১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জমজমাট ম্যাচে মুশফিক-হৃদয়দের হারাল মুমিনুলরা

অনলাইন ডেস্ক : ইনজুরির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি-টোয়েন্টি সিরিজে নেই নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইভাবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছিলেন ওই সফরের টেস্ট ও ওয়ানডে দলে। জাতীয় দলের তিন তারকাই আজ (মঙ্গলবার) রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন এনসিএল টি-টোয়েন্টিতে। যদিও জমজমাট লড়াইয়ের ম্যাচটিতে তাদের হারিয়ে ৪ রানে জিতেছে মুমিনুল-রাব্বিদের চট্টগ্রাম।

সিলেট একাডেমি মাঠে আগে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ ৭ উইকেটে ১৯৮ রানের লড়াকু সংগ্রহ গড়ে। সেই লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল তারকাবহুল দল রাজশাহী। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ৮ রান নিতেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। রাজশাহীর ম্যাচটি দিয়ে এবার এনসিএলে প্রথমবার নামলেন মুশফিক (৪৬) ও হৃদয় (৬৯)। দুজনেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে জয় হয়েছে ৫২ রান করা মুমিনুলের।

আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের শুরুটা ছিল ধীরগতির। মাহমুদুল হাসান জয় ১১ (১০) রান করে আউট হওয়ার পরই তাদের রানের গতি বাড়ে। ‍মুমিনুল ও শাহাদাত হোসেন দীপু মাত্র ৩৩ বলে গড়েন ৭৩ রানের জুটি। ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৫ রান করে আউট হন দীপু। ১০ রানের ব্যবধানে আউট হন মুমিনুলও। তাকে আউট করতেই বোলিংয়ে আসেন নাজমুল শান্ত। ২ ওভারে ২৩ রান দিলেও মুমিনুলকে আউট করে তিনি মিশনে সফল হয়েছেন।

আরও পড়ুনঃ   সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

৩৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেছেন মুমিনুল। মাঝে চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলি রাব্বি ও সাজ্জাদুল হক রিপন দ্রুত ফিরলেও, ইরফান শুক্কুরের ঝোড়ো ফিফটিতে দল বড় পুঁজি পায়। ২৯ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৪ রান করেন ইরফান। এ ছাড়া নাঈম হাসান ১০ বলে ২০ রান করলে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে চট্টগ্রাম। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সাব্বির হোসেন।

আরও পড়ুনঃ   নগরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার অলিম্পিয়াড

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ইনিংসের চতুর্থ বলেই ৪ রান করে আউট হয়ে যান শান্ত। হাবিবুর রহমান সোহান ২০ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৩৯ রান করে সেই ধাক্কা সামাল দিয়েছেন। তবে বড় লক্ষ্য পেরোতে কার্যকর জুটির প্রয়োজন ছিল রাজশাহীর। সেই চাহিদা মিটিয়ে হৃদয়-মুশফিক মিলে গড়েন ১০২ রানের জুটি। মুশফিক ৩১ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৬ রানে বিদায় নিলে কিছুটা শঙ্কায় পড়ে যায় দলটি।

যদিও হৃদয় ক্রিজে থাকায় রাজশাহীর আশাও ভালোভাবেই টিকে ছিল। কিন্তু অল্প সময় পরই তার বিদায়ে শঙ্কা চেপে বসে পুরোপুরি। ৫০ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রান করে হৃদয়। শেষের সমীকরণ মেলাতে না পারা রাজশাহী ৭ উইকেটে ১৯৪ রানে থামে। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আহমেদ শরীফ, নাঈম নেন ২ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১০

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১২

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৩

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৫

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৬

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৭

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৮

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST