২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আগামী ২৮ এপ্রিল ২০২৫ সিজেএম আদালতের সম্মেলন কক্ষে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন

দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস।

আর্থিক ভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিল কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করে। তৎপ্রেক্ষিতে সরকার ২০১৩ সাল থেকে দিবসটিকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে উদ্যাপন করে আসছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালি ডিসি অফিস হয়ে আদালত চত্বরে এসে শেষ হবে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST