১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি

অনলাইন ডেস্ক : অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

সৌদি সংবাদামধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।

আরও পড়ুনঃ   শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবহা অব্যাহত থাকবে এবং সোমবার ও মঙ্গরবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST