২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলের সূচি পরিবর্তন

অনলাইন ডেস্ক : সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকবার সূচি পরিবর্তন করতে দেখা গিয়েছিল। এবার একই কারণে চলতি আইপিএলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে দুই ম্যাচের সূচি পরিবর্তনের কথা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট অব ইন্ডিয়া (বিসিসিআই)। নিরাপত্তাজনিত কারণে এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল। সেটি একদিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ১৭ এপ্রিল। তবে ওই বিবৃতিতে ম্যাচ দুটির সূচি পরিবর্তনের কারণ জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   রাজশাহী রেলওয়ে স্টেশনে বগি লাইনচ্যুত: সাড়ে তিনঘন্টা বিলম্বে ছাড়ল বনলতা

ক্রিকইনফো বলছে, ওই সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসব চলবে। এছাড়া ১৯ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরু হবে বিধায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে রাজ্য পুলিশ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলি কলকাতা পুলিশের বরাত দিয়ে জানিয়েছেন, ‘ম্যাচটি রাম-নবমির একই তারিখে পড়ে গেছে, কিন্তু ওই সময়ে নির্বাচনের জন্য নিরাপত্তা পরিকল্পনা আগে থেকেই সাজানো আছে। তাই ১৭ এপ্রিলের ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’

তবে এর আগে যখন আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছিল, এর পরই টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু টিকিটের বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করায় শুরুতে আইপিএলের অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৮ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত পুরো সূচি চূড়ান্ত করা হয়। সাতটি ধাপে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বেঙ্গলে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত হবে ভোটগ্রহণ।

আরও পড়ুনঃ   বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

নিরাপত্তাজনিত কারণে ভারতে সূচি পরিবর্তনের ঘটনা নতুন নয়। গত ওয়ানডে বিশ্বকাপেও কালিপূজার কারণে কলকাতায় নির্ধারিত ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছিল। নবরাত্রির কারণে আহমেদাবাদ পুলিশের অনুরোধে পরিবর্তন করা হয় ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটিও। এছাড়া প্রায় একই কারণে (গণেশ চতুর্থী) পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে হায়দরাবাদে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচটি হয়েছিল ক্লোজড ডোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST