১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আল্লু অর্জুন গ্রেপ্তার হতেই লাফিয়ে বাড়ল ‘পুষ্পা টু’র আয়

অনলাইন ডেস্ক : ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারের সময় এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি ঝামেলায় জড়ান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে।

শুক্রবারের গ্রেপ্তারের নাটকীয় ওই ঘটনার পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে নায়কের। এর পরদিন শনিবার সকালে ঘরের ছেলে ঘরে ফেরেন।

এর মাঝেই বক্স অফিসে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর স্বপ্নের দৌড় অব্যাহত। বক্স অফিসের রিপোর্টানুসারে, শনিবার পর্যন্ত ছবিটি ভারতে ৮২০ কোটি টাকা আয় করেছে।

আল্লু অর্জুন শুক্রবার যখন গ্রেপ্তার হন সেদিন বক্স অফিসে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুন। এদিন পুষ্পা’র আয়ে যোগ হয়েছে আরও ৬৩ কোটি টাকা।

সিনেমা মুক্তির প্রথমদিনেই পুষ্পা টু খাতা খুলেছে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে এই ছবি।

আরও পড়ুনঃ   মালাইকার জীবনে শোক, অন্যদিকে মিষ্টি বিলি করছেন অর্জুন

এরপর সোম থেকে বৃহস্পতিবারে ছবির আয়ের পরিমাণ ছিল যথাক্রমে- ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি টাকা। ফলে পুরো ভারতে পুষ্পা টু-এর প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৭২৫.৮ কোটি টাকা।

অন্যদিকে বিশ্ব বক্স অফিসে ইতোমধ্যেই ষষ্ঠ ভারতীয় ছবি হিসাবে ১১০০ কোটির গণ্ডির ছাপিয়ে গিয়েছে আল্লুর ছবি। জওয়ান ও কেজিএফ-এর রেকর্ড খুব সহজেই ভাঙবে পুষ্পা টু।

১৩ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। অনিচ্ছাকৃত খুনের চার্জে গ্রেফতার হন অভিনেতা।

নিম্ন আদালত তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতও মঞ্জুর করেছিল। তবে সন্ধ্যা নামতেই তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বতীকালীন জামিনে মুক্তি দেয়। ওই রাত চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে কাটানোর পর শনিবার বাড়ি ফেলেন পুষ্পারাজ।

আরও পড়ুনঃ   আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে

পরবর্তীতে জুবিলি হিলসে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে একটি সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমার ভালোবাসা পরিবারের (মৃত রেবতী) সাথে রয়েছে এবং আমি যে কোনও উপায়ে তাদের পাশে রয়েছি।’

তিনি আরও যোগ করেছেন, গত দুই দশক ধরে চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য প্রেক্ষাগৃহে যাচ্ছেন, তবে এ জাতীয় ঘটনা কখনও ঘটেনি।

আল্লু বলেন, ‘আমি গত ২০ বছর ধরে একই থিয়েটারে আসছি এবং ত্রিশবারেরও বেশি একই জায়গায় গিয়েছি, কখনও কোনও দুর্ঘটনা ঘটেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি একটি দুর্ঘটনা এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। পুরো ঘটনাই ছিল নিয়ন্ত্রণের বাইরে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST