১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাকুলের দুই চমক!

অনলাইন ডেস্ক : বিয়ের পর খুব কম কাজের খবরেই থাকছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভক্তদের অপেক্ষার পালাও বাড়ছিল। অবশেষে নতুন সিনেমার খবর নিয়েই সামনে এলেন তিনি। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাকুলের আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’ পর্দায় আসছে।

কিন্তু তা ঘোষণার বৃত্তেই বন্দি ছিল। এবার সেই বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে সিনেমাটি। আজ একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত এ সিনেমাটি। সিনেমাটিতে রাকুল ছাড়াও আরও অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, এসজে সূর্য, ববি সিমা ও প্রিয়া ভবানী শঙ্কর।

আরও পড়ুনঃ   ভূমিকম্পের কাঁপন তারকা অঙ্গনে, দেশবাসীর জন্য প্রার্থনা

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এগুলো বিহাইন্ড দ্য সিন এবং প্রচারের অংশ। আগামীকাল (আজ) আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছি দারুণ কিছু চমক নিয়ে।

দেখা হবে!’ শুধু তাই নয়, সিনেমাটির প্রচারে এসে নির্মাতা শঙ্কর ঘোষণা দিয়েছেন ‘ইন্ডিয়ানা থ্রি’ নির্মাণে। এ সময় পাশে থেকে নতুন সিনেমাটিকে সাপোর্ট দেন রাকুল।

যদিও এ সময় রাকুল সিনেমাটির কোন ভূমিকায় থাকবেন তা স্পষ্ট করেননি কেউ-ই। তবে ইন্ডিয়ান টু সিনেমার প্রচার এবং রাকুলের উপস্থিতিতে ঘোষণা দেওয়ায় দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ   শাহরুখ খানকে নিয়ে যা বললেন প্রীতি

তাদের মতে, সিনেমাটির মুখ্য ভূমিকাতেই দেখা যাবে তাকে। তবে রাকুল কোন ভূমিকায় থাকছেন সেটা জানা না গেলেও কবে আসবে সিনেমাটি তা নিশ্চিত করেছেন নির্মাতা শঙ্কর।

তিনি জানান, যদি ‘ইন্ডিয়ান থ্রি’র পোস্ট-প্রোডাকশন সময়মতো শেষ হয় তাহলে ‘ইন্ডিয়ান টু’র ৬ মাস পরে মুক্তি পাবে সিক্যুয়েলটি। তবে শিগগিরই সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST