১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা-বেচা হয়েছে। শেখ হাসিনার সময়ে টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ছাত্র-জনতাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোট তাদের কোনো দরকার হয়নি। ফলে জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো দায়বদ্ধতা ছিল না। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ

নবাব সিরাজ-উদ-দ্দৌলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা, প্রফেসর মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST