৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লফসের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসার ওয়েল ফেয়ার (লফস)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক সচিব মোঃ মোবারক হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করে লফস। স্মারকলিপি প্রদান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নতুন করে নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সুরভী

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, পথচারী যাহাতে পথ চলতে বিপদগ্রস্থ না হন এবং তাহার নিরাপদ ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে সেই জন্য কর্পোরেশন প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য প্রয়োজনীয় উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারে। সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং মান উন্নয়ন করতে পারবে। এছাড়া সিটি কর্পোরেশনকে স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে যে কোন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে।

সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স এর সার্বিক সহযোগিতায় লফস আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সহ-সভাপতি এ্যাডভোকেট নুসরাত মেহেজাবীন, রাসিকের উপ-সচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন, উচ্চমান সহকারী হুমায়ন কবীর, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST