৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যে কারণে ১০ বাংলাদেশিকে আটক করল ভারত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ১০ হিন্দু ধর্মাবলম্বীকে আটক করেছে ভারত। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে দুজন নারী ও তিনজন কিশোর রয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা পুলিশ শনিবার আগরতলায় হিন্দু সম্প্রদায়ের ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। “অশান্তি ও উত্তেজনার কারণে” নিজেদের গ্রাম থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করার জন্য তাদের আটক করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ   হত্যাচেষ্টার পরে প্রথম সাক্ষাৎকারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আটককৃত ওই ১০ বাংলাদেশি নাগরিককের মধ্যে দুই নারী, তিন কিশোর এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে উঠার চেষ্টা করছিল।

“আমরা আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব,” বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

আটককৃতদের একজনের নাম শংকর চন্দ্র সরকার। তিনি দাবি করেছেন, ক্রমাগত হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হওয়ার পর তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান।

আরও পড়ুনঃ   গণ-অভ্যুত্থান পরবর্তী শ্রীলঙ্কা যেভাবে বামপন্থীদের হলো

তার দাবি, “জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা পার হয়ে আমরা শনিবার (ত্রিপুরার ধলাই জেলার) কমলপুর হয়ে ভারতে প্রবেশ করি। আমরা আসামের শিলচরে ভাড়া বাড়িতে থাকার চেষ্টা করছিলাম। আমরা কোনও অবস্থাতেই বাংলাদেশে ফিরে যাব না।”

বাংলাদেশি নাগরিক এবং ৬৩ জনেরও বেশি রোহিঙ্গাকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে আটক করেছে সরকারি রেলওয়ে পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ত্রিপুরা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST