৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : কোনও বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই তথ্য তার কাছে নেই, এমনটা উল্লেখ করেছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে তারা আলোচনা করেছেন।

থার্টি ফার্স্ট নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এমন মন্তব্য করে তিনি জানান, ওইদিন সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে। আতশবাজি ও ফানুস ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

দেশের পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনও অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। সত্যি খবর প্রচার করলে মিথ্যা খবরের মুখে চুনকালি পড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বর্ডারে বড় ধরনের কোনও সমস্যা হয়নি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST