৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মেসিদের ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ

অনলাইন ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে ৩১তম দল হিসেবে জায়গা পেয়েছিল ইন্টার মায়ামি। শেষের দিকে এসে জায়গা করে নেওয়া লিওনেল মেসির মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এই টুর্নামেন্টের। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল আহলি।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মায়ামিতে ড্র অনুষ্ঠিত হয় । ড্র পরিচালনা করেন ইতালির বিশ্বকাপজয়ী গ্রেট আলেসান্দ্রো দেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তায় ট্রাম্প বলেন, ‘এই আয়োজন অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’ এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত।’

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

ইনফান্তিনো বলেন, ‘এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে আসা।’

আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।

আরও পড়ুনঃ   বাগমারায় কম জনবল দিয়ে ভালো চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য কর্মকর্তা

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST