৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ধর্মীয় নিষেধ, তাই ‘রংধনু’ আর্মব্যান্ড ছাড়াই মাঠে ইপসউইচ অধিনায়ক

অনলাইন ডেস্ক : সমকামিতা এবং সব ধরণের মানুষের প্রতি সহমর্মিতা জানাতেই প্রতি বছর নভেম্বর মাসে একটি গেইমউইকে রংধনু আর্মব্যান্ড পরিধানের বিধান রয়েছে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে। মূলত এলজিবিটিকিউ সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য। প্রিমিয়ার লিগের চলতি সপ্তাহের খেলায় সব দলের অধিনায়ককেই তাই দেখা গিয়েছে বিশেষ আর্মব্যান্ডে।

কিন্তু ব্যতিক্রম স্যাম মুরসি। ইসলাম ধর্মের অনুসারী এই মিশরীয় ফুটবলার অস্বীকৃতি জানিয়েছেন এমন রঙিন বাহুবন্ধনী নিয়ে মাঠে নামতে। ইপসউইচ টাউন ক্লাবের অধিনায়ক স্যাম জানান, ধর্মীয় বিধিনিষেধের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যে কারণে চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে একমাত্র অধিনায়ক হিসেবে রংধনু আর্মব্যান্ড ছাড়াই মাঠে নেমেছিলেন স্যাম মুরসি। এনিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই মিশরীয় তারকা। অনেকের ভাষ্য, একজন অধিনায়ক হিসেবে তার এমন সিদ্ধান্ত বেশ হতাশাজনক। অধিনায়ক হিসেবে তিনি ক্লাবের প্রতিনিধিত্ব করছেন এমন কথাও জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ   নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তবে মুরসির ক্লাব ইপসউইচ টাউন জানিয়েছে, তারা ক্লাব হিসেবে এলজিবিটিকিউ সম্প্রদায়কে বরাবরের মতোই সম্মান করে আসছে। ভবিষ্যতেও এই সম্প্রদায়ের পাশে থাকবে। সেইসঙ্গে ক্লাবের অধিনায়ক হিসেবে মুরসির ধর্মীয় মূল্যবোধ এবং সিদ্ধান্তের প্রতিও তারা সম্মান প্রদর্শন করবে।

এই প্রসঙ্গে হতাশা ব্যক্ত করেছেন উয়েফার এক্সিকিউটিভ কমিটির সদস্য লরা ম্যাকঅ্যালিস্টার। ওয়েলশ ফুটবলের সাবেক এই অধিনায়কের ভাষ্য, ‘আমি মনে করি সবার ব্যক্তিগত পছন্দের একটা ব্যাপার থাকতে হবে। যদিও আমি এই বিষয়ে (স্যাম মুরসি প্রসঙ্গে) হতাশ। কারণ একজন অধিনায়ক তার দল এবং ক্লাবের প্রতিনিধি, সেইসঙ্গে যেসব ভক্ত ক্লাবকে সমর্থন করে– তাদেরও প্রতিনিধি। যাদের মাঝে এই এলজিবিটি সম্প্রদায়ের মানুষও রয়েছেন।

আরও পড়ুনঃ   সাবেক আইজিপি মামুন ও শহীদুল হক রিমান্ডে

রংধনু আর্মব্যান্ড নিয়ে এমন ঘটনা অবশ্য এবারই প্রথম না। এর আগে গেল বছর লিভারপুলের বিপক্ষে ম্যাচে আনিল আহমেদোভিচ একইরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া বর্তমান এভারটন স্কোয়াডের খেলোয়াড় ইদ্রিসা গায়ে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলার সময় বিশেষ রংধনু জার্সি পরতে অস্বীকৃতি জানিয়ে নিষিদ্ধ হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST