৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

অনলাইন ডেস্ক : ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে মন্দিরে বাদলের ওপর গুলি চালান এক দুর্বৃত্ত। তবে তার গায়ে গুলি লাগেনি।

তখন আশপাশে থাকা জনতা তাকে ধরে ফেলেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। হঠাৎ সেখানে হামলা চালান এক দুর্বৃত্ত। যদিও মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাছাকাছি ছিলেন অকালি দলের নেতারাও। তাদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা সম্ভব হয় হামলাকারীকে।

আরও পড়ুনঃ   এক মাসে ২১০ কোটি! বিদ্যু‍ৎ বিল হাতে পেয়েই চোখ কপালে গ্রাহকের

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। তিনি বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সাবেক সন্ত্রাসী। ১৯৮৪ সালে তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। তার পর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিতেন পাঞ্জাবে। গেরিয়া যুদ্ধ নিয়ে একটি বইও লেখেন তিনি।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, ২ ফিলিস্তিনি নিহত

অকালি দলের সাবেক সাংসদ নরেশ গুজরাল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাঞ্জাবে অপরাধীরা কতটা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে তার প্রমাণ এই হামলা।

তিনি বলেন, আমাদের দল বার বার বলে এসেছে পাঞ্জাবের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছেন স্বর্ণমন্দিরে কীভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ সুখবীর সিং বাদলের কোনও ক্ষতি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST