১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা, দেখে কী করলেন সুহানা

অনলাইন ডেস্ক : শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ে একটি কনসার্টে পারফর্ম করেছেন ডুয়া লিপা। তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা।

দর্শক যখন বুঁদ ডুয়ার পারফরম্যান্সে, ঠিক তখনই মঞ্চে বেজে উঠল তার লেভিটেটিং গানের সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লড়কি জো’ গানটি।

ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনই ভাইরাল।

কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠার পাশে নেচেও ওঠেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ-তারকা। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন আনন্দে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ!

শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মুহূর্তটি শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন তিনি।

নেটপাড়ায় ডুয়ার এই কীর্তি দেখে যতটা খুশি ততটা অবাকও। স্বভাবতই কেউ ভাবতে পারেননি, যে একজন অপিরিচিত কারো ভাইরাল ‘ম্যাশআপ’ নিজের পারফরম্যান্সের সঙ্গে জুড়ে দেবেন খোদ ডুয়া নিজেই।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। ‘কিং খান’-এর সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, নতুন শর্তে বাঁচতে শিখলাম আমি। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? যেমন দারুণ সুন্দরী যুবতী উনি, তেমনই সুন্দর তার কণ্ঠস্বর। তার প্রতি অনেক ভালবাসা।

আরও পড়ুনঃ   অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে আসছে বনি-দর্শনা

এরপরে সরাসরি ডুয়ার উদ্দেশ্যে শাহরুখ লিখেছিলেন, ‘কনসার্টের জন্য অনেক শুভেচ্ছা। আর যে নাচের ভঙ্গিগুলো শিখিয়েছিলাম সেগুলো মঞ্চে করতে ভুলো না কিন্তু।’

শাহরুখের সেই মন্তব্যের কয়েকবছর পর আবারও ভারতের মাটিতে এসে তার গানেই কোমর দুলিয়ে নাচলেন ডুয়া লিপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST