৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন : ফিরোজ সভাপতি হেলাল সম্পাদক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাশেদুল হক ফিরোজ এবং সাধারন সম্পাদক পদে হেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন। উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শনিবার প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়েছে।

নির্বাচনকালীন সময়ে ভোট পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। ভোট গ্রহণ শেষে উক্ত নির্বাচনের আহ্বায়ক আকবর আলীর পরিচালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশের প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন নতুন প্রভাতের প্রতিনিধি আলতাফ হোসেন মন্ডল, কালবেলার প্রতিনিধি ইউসুফ আলী সরকার, এবং ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের প্রতিনিধি নূর কুতুবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, ডেল্টা টাইমের প্রতিনিধি নাজিম হাসান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হেলাল উদ্দীন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনালী সংবাদের প্রতিনিধি এস,এম, সামসুজ্জোহা মামুন।

আরও পড়ুনঃ   রাকাব পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

এছাড়াও চারটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার প্রতিনিধি আব্দুল মতিন, কপিরাইট পদে ডেইলি অবজারভারের প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু।

নির্বাচনে কমিশনারের দ্বায়িত্ব ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা এবং আইসিটি অফিসার তাজরুল ইসলাম মিলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST