২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করা, বিতর্কিত নিয়োগ এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে আজ বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী সমর্থকদের পুনর্বাসন করেছেন। এছাড়া নিয়মবহির্ভূতভাবে রাতের অফিস আদেশে কর্মকর্তা এবং গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

শিক্ষার্থী রেজা শরীফ বলেন, “বিগত তিন উপাচার্যের কার্যক্রমে কোনও উন্নয়ন হয়নি, ভবিষ্যতেও আমরা বর্তমান উপাচার্যের কাছ থেকে ভালো কিছু আশা করছি না।”

নবনিযুক্ত ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামালের যোগদান নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ দেখা গেছে। মঙ্গলবার রাতে তিনি ক্যাম্পাসে যোগদানের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধায় তা ব্যর্থ হয়। পরবর্তীতে বুধবারও তিনি ক্যাম্পাসে না এসে মন্ত্রণালয়ে ভার্চুয়ালভাবে যোগদানের চিঠি পাঠান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, “স্বৈরাচারী দোসর কলিমুল্লাহর সহযোগী হিসেবে মোস্তফা কামালকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনও স্বৈরাচারের দোসরকে ক্যাম্পাসে ঢুকতে দেব না।”
বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বুধবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বিশ্ব মানচিত্রে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST