৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ডিবি হারুনের সঙ্গে শাকিব খানের ইফতার

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তারা একসঙ্গে ইফতার করেন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে প্রযোজক আরশাদ আদনান খানের সঙ্গে হারুন অর রশীদের বাসায় যান শাকিব খান। সেখানে তারা একসঙ্গে ইফতার করেন।

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   ১৫ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’ -এর সিক্যুয়েল!

শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে। বিগ বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

গত ২৩ মার্চ প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যায় লম্বা চুলের এক অন্য রকম শাকিব খান আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

এদিকে ‘রাজকুমার’র সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা ও গীতিকার আসিফ ইকবাল। গানটির শিরোনাম, ‘রাজকুমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

আরও পড়ুনঃ   আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী

সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেছেন, ‘গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST