২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

IPL : আইপিএল শুরুর সময় ঘোষণা

অনলাইন ডেস্ক : একদিন পরই সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান (IPL 2025)। দুই দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর। তার আগে আগামী তিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ই-মেইল মারফত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই দাবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।

এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি বিসিসিআই। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরের আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত : প্রেস সচিব

২০২৫ সালের আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাধারণত আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মতামত নিয়ে আইপিএলের সূচি ঘোষণা করা হয়। তবে এবার সেই রীতিতে খানিক বদল এনে মেগা নিলামের আগেই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। তাতে অবশ্য সুবিধা অনেকরকম।

নিলামের আগে টুর্নামেন্টের দিনক্ষণ জেনে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সেই মতো নিলামের পরিকল্পনা করা যাবে। আবার ক্রিকেটাররাও এই সূচিমতো নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন।

আরও পড়ুনঃ   অব্যাহতি পেয়েছেন রাসিকের ১৬১ কর্মী, ৩৮ জনকে শোকজ

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। এ দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিলো।

উল্লেখ্য, ২০২৫ আসরের জন্য আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন- তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST