২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের পর বরকত বেড়ে গেছে : নাদিয়া

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে।

চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন।

বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ

ফুলশয্যার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না। আমার ভাই-ভাবি নিউলি ম্যারিড কাপল। আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম। গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে, এটা খুব মজার ছিল।’

নাদিয়ার কথায়, ‘আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোন শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।’

আরও পড়ুনঃ   মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

শাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে, তার সঙ্গে কাজ করতে কোন সমস্যা নেই।’

এরপর বলেন, ‘নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক বার বিয়ে করতে হয়েছে। বাসায় বিয়ের ও কাতানের শাড়ি ৩০ টার মতো আছে।’ সালহা খানম নাদিয়ার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে।

এছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST