২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কেটে আবেগপ্রবণ বুবলী

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন আজ। বিশেষ এ দিনে ছিল না তেমন বর্ণিল কোনো আয়োজন। পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি।

বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন।

ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী। তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ্।’

আরও পড়ুনঃ   দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

এর ঘণ্টাখানেক পর আবারও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মা-ছেলের মজার খুনসুটি।

বুবলী ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন।

তাদের প্রশ্ন, বুবলীর জন্মদিনে দেখা করেননি শাকিব? কেউ আবার লিখেছেন, এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত।

ঢাকাতেই জন্ম এবং বেড়ে ওঠা বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পান করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

আরও পড়ুনঃ   সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

এরপর সংবাদ পাঠিকা থেকে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায়। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST