২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা: জমি নিয়ে দ্বন্দ্ব

­­­নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দ্বন্দ্ব চলছিল। নজরুলের লাগানো কয়েকটি আমগাছ কেটে ফেলা নিয়ে আজ সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নান ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। তাতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে লিটনসহ ৪৪১ জনের নামে মামলা

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিত। তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে আমার ভাইকে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

আরও পড়ুনঃ   তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST